• ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে জিলকদ, ১৪৪৭ হিজরি
আগুনবেলা

BTKG ফেয়ার ২০২৬-এ শাহ শরীফ-এর চমক: জাপানি প্রযুক্তির বিদ্যুৎ সাশ্রয়ী সেন্ট্রিফিউগাল কমপ্রেসার প্রদর্শন

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ৩, ২০২৬
BTKG ফেয়ার ২০২৬-এ শাহ শরীফ-এর চমক: জাপানি প্রযুক্তির বিদ্যুৎ সাশ্রয়ী সেন্ট্রিফিউগাল কমপ্রেসার প্রদর্শন

রাজীব দেঃ

রাজধানীর কুড়িলস্থ ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (ICCB) অনুষ্ঠিত চার দিনব্যাপী ‘বিটি কেজি ফেয়ার ২০২৬’ (BTKG Fair 2026)-এর সমাপনী দিনে ব্যাপক সাড়া ফেলেছে দেশের অন্যতম শীর্ষ টেক্সটাইল ও গার্মেন্টস মেশিনারি সরবরাহকারী প্রতিষ্ঠান ‘শাহ শরীফ’ (SHAH SHARIF)। মেলায় প্রতিষ্ঠানটি জাপানি প্রযুক্তির অত্যাধুনিক আইএচই (IHI) সেন্ট্রিফিউগাল কমপ্রেসার প্রদর্শন করেছে, যা দেশের শিল্প খাতে বিপ্লব ঘটাবে বলে আশা করা হচ্ছে।​মেলার শেষ দিনে শাহ শরীফ-এর স্টলে সংবাদমাধ্যমের সাথে আলাপকালে প্রতিষ্ঠানের সম্মানিত ডিরেক্টর জনাব সৈয়দ নাফে ইসলাম সমীর বলেন, “এবারের মেলায় আমরা সম্পূর্ণ ভিন্নধর্মী এবং উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে এসেছি। আমরা প্রদর্শন করছি জাপানি প্রযুক্তির ৩০০ থেকে ৬৩০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন আইএচই (IHI) সেন্ট্রিফিউগাল কমপ্রেসার। এটি সম্পূর্ণভাবে ১০০% অয়েল-ফ্রি (Oil-free) বায়ু সরবরাহ নিশ্চিত করে,যা বিশেষ করে স্পিনিং, ফুড এবং ফার্মাসিউটিক্যালস শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”​বিদ্যুৎ সাশ্রয় ও মেইনটেন্যান্স সুবিধার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “আমাদের এই প্রযুক্তি শিল্পের জন্য একটি ‘গেম চেঞ্জার’। চট্টগ্রামের আমাদের একজন গ্রাহক আগে ১৬টি স্ক্রু কমপ্রেসার ব্যবহার করতেন, যা এখন সরিয়ে মাত্র একটি ৬৩০ কিলোওয়াটের আইএচই কমপ্রেসার দিয়ে পুরো কাজ চালাচ্ছেন। এতে তাদের দৈনিক বিদ্যুৎ খরচ বাবদ প্রায় লক্ষাধিক টাকা সাশ্রয় হচ্ছে।”​উল্লেখ্য, ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত শাহ শরীফ দীর্ঘ ৩৩ বছর ধরে বাংলাদেশের ইউটিলিটি সেক্টরে সেবা দিয়ে আসছে। এর আগে তারা জার্মান প্রযুক্তির ‘বোগ’ (BOGE) কমপ্রেসার দিয়ে দেশের বাজারে শক্ত অবস্থান তৈরি করেছে। বর্তমানে স্কয়ার গ্রুপ, রেডিশা, ডিবিএল (DBL) এবং মসকোর মতো দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপগুলো শাহ শরীফ-এর দীর্ঘদিনের গ্রাহক। এ ছাড়া মেলায় তারা জার্মানি ও তুরস্কের তৈরি নাইট্রোজেন ও অক্সিজেন জেনারেটর এবং স্পিনিং স্লাইবার ক্যানসহ বিভিন্ন অটোমেশন মেশিনারি প্রদর্শন করেছে।​মেলা শেষে আগ্রহী গ্রাহকদের ঢাকার ডিওএইচএস (DOHS) মহাখালীতে অবস্থিত প্রধান কার্যালয়ে বা তাদের অফিসিয়াল ওয়েবসাইট (www.shahsharif.com) এর মাধ্যমে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন জনাব সৈয়দ নাফে ইসলাম সমীর। তিনি জানান, মেলার পর প্রতিটি কাস্টমারের চাহিদা অনুযায়ী তাদের কারিগরি সুবিধা ব্যাখ্যা করার জন্য শাহ শরীফ-এর বিশেষজ্ঞ দল কাজ শুরু করবে।

May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031