• ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন পানাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক অমল পোদ্দার

নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ১৪, ২০২৬
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন পানাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক অমল পোদ্দার

১৪৩২ বঙ্গাব্দকে বিদায় জানিয়ে নতুন বছরের নতুন সূর্যের আলোয় বরণ করে নেওয়া হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। পহেলা বৈশাখ—বাঙালি জাতির প্রাণের উৎসব ও বাংলা নববর্ষের এই আনন্দঘন দিনে পানাম গ্রুপের সকল কর্মকর্তা-কর্মচারী, দেশবাসীসহ বিশ্বের সকল বাংলাভাষী মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পানাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক অমল পোদ্দার।এক শুভেচ্ছা বার্তায় অমল পোদ্দার বলেন, “পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক। শতাব্দীর পর শতাব্দী ধরে এই দিনটি আমাদের জীবনে প্রতি বছর ফিরে আসে নতুনের আহ্বান নিয়ে। নতুন বছরের এই শুভ লগ্ন আমাদের পুরোনো জীর্ণতা ও গ্লানি পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়।”তিনি আরও উল্লেখ করেন যে, বাংলা নববর্ষ কেবল একটি ঋতু পরিবর্তন নয়, বরং এটি বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও অসাম্প্রদায়িক চেতনার বহিঃপ্রকাশ। এই নতুন বছর সকলের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি এবং অপার সম্ভাবনা নিয়ে আসবে—এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।শুভেচ্ছা বার্তার শেষে অমল পোদ্দার দেশের শিল্প ও অর্থনৈতিক খাতের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং সকলকে আনন্দমুখর পরিবেশে নববর্ষ উদযাপনের আহ্বান জানান।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930