আইসিসিবি-তে ১৯তম ঢাকা অটো সিরিজ: হোসাইন মটরসের স্টলে জাপানিজ অথেন্টিক পণ্যের সমাহার ও দর্শকদের উপচে পড়া ভিড়
রাজধানীর কুড়িলস্থ ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘১৯তম ঢাকা অটো সিরিজ অব এক্সিবিশন’। সেমস-গ্লোবালের আয়োজনে এই প্রদর্শনীতে একই ছাদের নিচে অনুষ্ঠিত হচ্ছে ‘ঢাকা মোটর শো’, ‘ঢাকা বাইক শো’ এবং ‘ইলেক্ট্রিক ভেইকল (ইভি) বাংলাদেশ এক্সপো’। প্রদর্শনীর প্রথম দিন থেকেই দর্শকদের বিশেষ আকর্ষণের কেন্দ্রে রয়েছে জাপানিজ প্রিমিয়াম ব্র্যান্ডের বিশ্বস্ত নাম হোসাইন মটরস’।
মেলা প্রাঙ্গণের হল নং-২-এর ১২ নম্বর বুথে সাজানো হয়েছে হোসাইন মটরসের স্টলটি। মেলা উপলক্ষে প্রতিষ্ঠানটি জাপান, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এবং দুবাই থেকে ১২ জন বিদেশি সাপ্লায়ারকে আমন্ত্রণ জানিয়েছে, যারা সরাসরি দর্শকদের পণ্যের গুণগত মান ও প্রযুক্তিগত দিক বুঝিয়ে দিচ্ছেন।
মেলা পরিদর্শনকালে হোসাইন মটরস-এর ম্যানেজিং ডিরেক্টর (এমডি) জনাব মোহাম্মদ হাসানুজ্জামান বলেন, “আলহামদুলিল্লাহ, প্রথম দিন হিসেবে আমরা খুব ভালো সাড়া পাচ্ছি। আগামীকাল এবং পরশু ছুটির দিনে দর্শনার্থীদের সমাগম আরও বাড়বে বলে আমাদের প্রত্যাশা। অনেক গ্রাহকই অরিজিনাল জাপানিজ পণ্য কোথায় পাওয়া যায় তা নিয়ে দ্বিধায় থাকেন। আমরা মূলত বাংলাদেশের বাজারে জাপানিজ প্রিমিয়াম ব্র্যান্ডগুলোর অথরাইজড ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করছি। আমাদের লক্ষ্য হলো এন্ড-ইউজার বা সাধারণ গ্রাহকদের কাছে শতভাগ অথেন্টিক পণ্য পৌঁছে দেওয়া এবং তাদের সঠিক ফিডব্যাক নিশ্চিত করা।”
স্টলের বিশেষ আকর্ষণ সম্পর্কে প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার (জিএম) বাবু ঋষিকেশ ঘোষ বলেন, “প্রতি বছরের মতো এবারও আমরা গ্রাহকদের জন্য নতুন কিছু পণ্য নিয়ে এসেছি। আমাদের নিজস্ব ব্র্যান্ড ‘সাকু’ (Saku)-এর পাশাপাশি বাজারে জনপ্রিয় সাকুরা হর্ন, সালু লুব্রিক্যান্ট এবং টয়োটা লুব্রিক্যান্টসহ প্যাসনের গ্যাসকেট মেকার ও বিভিন্ন স্পেয়ার পার্টস প্রদর্শন করছি। বাংলাদেশে পিএইচপি, এসএলএম, টিকে গ্রুপ এবং র্যাংগস-এর মতো বড় বড় করপোরেট প্রতিষ্ঠানগুলোর সাথে আমাদের ব্যবসায়িক সুসম্পর্ক রয়েছে। মূলত যাদেরই গাড়ি আছে, তাদের সাথে আমাদের একটি পারিবারিক বা আত্মীয়তার সম্পর্ক বিদ্যমান। আমরা সবসময় গ্রাহকদের সর্বোত্তম সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।”
মেলা চলাকালীন দর্শনার্থীরা সরাসরি স্টল ভিজিট করে পণ্য সম্পর্কে জানতে পারছেন। মেলার পরেও গ্রাহকরা ঢাকার নিউ ইস্কাটন (জনকণ্ঠ ভবনের বিপরীতে) ও বাংলাবাজার শাখা এবং চট্টগ্রামের শেখ মুজিব রোডে অবস্থিত প্রধান কার্যালয়ে যোগাযোগ করতে পারবেন। এছাড়া বিস্তারিত তথ্যের জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট www.hosainmotors.com.bd ভিজিট করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, এই আন্তর্জাতিক প্রদর্শনী আগামী ২৬ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।