• ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

আইসিসিবিতে সেমস-গ্লোবালের ১৯তম ঢাকা অটো সিরিজ অব এক্সিবিশন শুরু: জাপানিজ প্রিমিয়াম পণ্যের পসরা সাজিয়েছে ‘হোসাইন মটরস’

নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ২৫, ২০২৬
আইসিসিবিতে সেমস-গ্লোবালের ১৯তম ঢাকা অটো সিরিজ অব এক্সিবিশন শুরু: জাপানিজ প্রিমিয়াম পণ্যের পসরা সাজিয়েছে ‘হোসাইন মটরস’

রাজধানীর কুড়িলস্থ ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘১৯তম ঢাকা অটো সিরিজ অব এক্সিবিশন ২০২৬’। বিশ্বখ্যাত প্রদর্শনী আয়োজক সংস্থা ‘সেমস-গ্লোবাল ইউএসএ’ এর আয়োজনে এই মেলায় একই ছাদের নিচে অনুষ্ঠিত হচ্ছে ‘ঢাকা মোটর শো’, ‘ঢাকা বাইক শো’, ‘ঢাকা কমার্শিয়াল ভেহিকল শো’ এবং ‘ইলেক্ট্রিক ভেহিকল (ইভি) বাংলাদেশ এক্সপো’।

এবারের প্রদর্শনীর অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে দর্শনার্থীদের বিপুল সাড়া পেয়েছে অটোমোবাইল খাতের স্বনামধন্য প্রতিষ্ঠান ‘হোসাইন মটরস’। মেলায় তারা প্রদর্শন করছে বিশ্বের শীর্ষস্থানীয় জাপানিজ প্রিমিয়াম ব্র্যান্ডের বিভিন্ন অটো পার্টস ও লুব্রিকেন্ট পণ্য।

মেলার প্রথম দিনে গণমাধ্যমের সাথে আলাপকালে হোসাইন মটরস-এর ম্যানেজিং ডিরেক্টর জনাব মোহাম্মদ হাসানুজ্জামান বলেন, “আমরা দ্বিতীয়বারের মতো এই আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশগ্রহণ করছি। প্রথম দিনেই আমরা দর্শনার্থীদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছি। আমাদের মূল লক্ষ্য হলো এন্ড-ইউজার বা প্রান্তিক গ্রাহকদের কাছে আসল এবং অথেন্টিক জাপানিজ পণ্যের বার্তা পৌঁছে দেওয়া।”

তিনি আরও জানান, হোসাইন মটরস-কে সহযোগিতা করতে এবং বাংলাদেশের বাজার পর্যবেক্ষণে এবার জাপান, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও দুবাই থেকে অন্তত ১২ জন আন্তর্জাতিক সাপ্লায়ার মেলায় উপস্থিত হয়েছেন। জনাব হাসানুজ্জামান আশা প্রকাশ করেন যে, শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনে মেলায় দর্শনার্থীদের ভিড় আরও বাড়বে।
বর্তমানে প্রতিষ্ঠানটি মূলত পাইকারি (হোলসেল) ব্যবসার ওপর গুরুত্ব দিচ্ছে। তবে সাধারণ গ্রাহকরা যাতে প্রতারিত না হয়ে সরাসরি অথরাইজড ডিস্ট্রিবিউটরের কাছ থেকে মানসম্মত পণ্য সংগ্রহ করতে পারেন, সে বিষয়ে তারা সচেতনতা তৈরি করছেন।

তিন দিনব্যাপী এই প্রদর্শনীতে অটোমোবাইল শিল্পের সর্বশেষ প্রযুক্তি, নতুন মডেলের গাড়ি, অত্যাধুনিক বাইক এবং পরিবেশবান্ধব ইলেকট্রিক যানবাহনের প্রদর্শনী চলছে। মেলা চলাকালীন দর্শনার্থীরা সরাসরি হোসাইন মটরস-এর স্টলে এসে পণ্য সম্পর্কে বিস্তারিত জানতে পারছেন। মেলা পরবর্তী যোগাযোগের জন্য প্রতিষ্ঠানের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ব্রোশিয়ারে দেওয়া ইমেইল ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930