• ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

পেপারটেক এক্সপো ২০২৬-এ সিম্যাক্স কর্পোরেশন বিডি-র ব্যাপক সাফল্য: সাশ্রয়ী আমদানিতে বিশেষ সহায়তার প্রতিশ্রুতি

নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ১৮, ২০২৬
পেপারটেক এক্সপো ২০২৬-এ সিম্যাক্স কর্পোরেশন বিডি-র ব্যাপক সাফল্য: সাশ্রয়ী আমদানিতে বিশেষ সহায়তার প্রতিশ্রুতি

রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে (আইসিসিবি) আয়োজিত সপ্তম ‘পেপারটেক এক্সপো ২০২৬’-এ ব্যাপক সাড়া ফেলেছে চট্টগ্রামের আগ্রাবাদভিত্তিক ব্যবসায়িক প্রতিষ্ঠান সিম্যাক্স কর্পোরেশন বিডি। মেলায় আগত দর্শনার্থী এবং শিল্পোদ্যোক্তাদের উপস্থিতিতে প্রতিষ্ঠানটির স্টলটি মুখরিত হয়ে ওঠে।

মেলা চলাকালীন এক সাক্ষাৎকারে সিম্যাক্স কর্পোরেশন বিডি-র সম্মানিত সিইও সঞ্জয় বড়ুয়া প্রতিষ্ঠানের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি জানান, সিম্যাক্স মূলত পেপার শিল্পের প্রাণ হিসেবে পরিচিত প্রধান কাঁচামাল—ওয়েস্ট পেপার এবং পাল্প সরবরাহে কাজ করে। প্রতিষ্ঠানটি ইউরোপ, মিডল ইস্ট, সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং মালয়েশিয়া থেকে উন্নতমানের র মেটেরিয়ালস আমদানি করে দেশের বড় বড় পেপার মিলগুলোতে সরবরাহ করে থাকে।

​সঞ্জয় বড়ুয়া বলেন, “সিম্যাক্স কর্পোরেশন বিডি শুধুমাত্র কাঁচামাল সরবরাহকারী নয়, বরং একটি পূর্ণাঙ্গ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। আমরা আমদানিকারকদের লজিস্টিকস, কাস্টমস ক্লিয়ারেন্স এবং শিপিং সংক্রান্ত সব ধরনের পরামর্শ ও সহায়তা দিয়ে থাকি যাতে তাদের আমদানি খরচ সর্বনিম্ন পর্যায়ে রাখা সম্ভব হয়। আমাদের অভিজ্ঞ টিম আমদানির নীতি ও কৌশল নির্ধারণে সহায়তা করে, যাতে পণ্য লোড হওয়া থেকে শুরু করে ফ্যাক্টরি পর্যন্ত পৌঁছানো পর্যন্ত ক্রেতারা আর্থিকভাবে লাভবান হন।”

মেলায় অংশ নেওয়ার অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, শুক্রবার ছুটির দিনে দর্শনার্থীদের ব্যাপক ভিড় ছিল। সিটি গ্রুপ, হাক্কানি গ্রুপ, হাসান পাল্প অ্যান্ড পেপার মিলস, টাইগার পেপার মিল এবং এস পেপারসহ দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে তাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। বর্তমানে হাক্কানি গ্রুপ, নিশুকুকি পেপার মিল, আফরোজা টিস্যু এবং মোস্তফা গ্রুপের মতো বড় বড় প্রতিষ্ঠানের সাথে সিম্যাক্স নিয়মিত কাজ করে যাচ্ছে।

মেলা পরবর্তী যোগাযোগের জন্য তিনি জানান যে, সিম্যাক্স কর্পোরেশন বিডির অফিস ঢাকার বনানী (এন টাওয়ার) এবং চট্টগ্রামের শেখ মুজিব রোডে অবস্থিত। এছাড়া তাদের ওয়েবসাইট www.simaxbd.com এবং হটলাইন নম্বর ০১৭৬৭৪২৮০৩৭-এ যোগাযোগ করে যে কেউ আমদানি সংক্রান্ত পরামর্শ নিতে পারবেন।

​পেপারটেক এক্সপোর এই আয়োজনের প্রশংসা করে তিনি বলেন, এই প্ল্যাটফর্মটি ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে একটি চমৎকার মেলবন্ধন তৈরি করেছে, যা দেশের কাগজ শিল্পের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930