রাজীব দে:
বাঙালির প্রাণের উৎসব ও বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল বাংলাভাষী মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ছুটি রিসোর্টস কক্সবাজার-এর ব্যবস্থাপনা পরিচালক এবং ‘ছুটি বে’-এর চেয়ারম্যান **স্থপতি মো: মিজানুর রহমান।
পহেলা বৈশাখের এই আনন্দঘন মুহূর্তে তিনি ছুটি রিসোর্ট কক্সবাজার ও ছুটি গ্রুপের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী, শেয়ারহোল্ডার এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও অভিনন্দন জ্ঞাপন করেন।
এক শুভেচ্ছা বার্তায় স্থপতি মো: মিজানুর রহমান বলেন, “পহেলা বৈশাখ আমাদের বাঙালির এক অনন্য সাংস্কৃতিক ঐতিহ্য ও আত্মপরিচয়ের প্রতীক। নতুন বছরের নতুন সূর্যের আলো আমাদের সকল পুরোনো গ্লানি ও জীর্ণতা মুছে দিয়ে নতুন সম্ভাবনার পথে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়। সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এই উৎসব আমাদের আরও ঐক্যবদ্ধ করুক।”
তিনি আরও উল্লেখ করেন যে, পর্যটন শিল্পের অন্যতম প্রতিষ্ঠান হিসেবে ‘ছুটি গ্রুপ’ সর্বদা বাঙালির সংস্কৃতি ও আতিথেয়তাকে গুরুত্ব দিয়ে আসছে। নতুন বছরে দেশের পর্যটন খাত আরও উচ্চতায় পৌঁছাবে এবং সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে—এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
শুভেচ্ছা বার্তার শেষে তিনি সকলকে আনন্দমুখর পরিবেশে ও উৎসবের আমেজে বাংলা নববর্ষ উদযাপনের আহ্বান জানান।