রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর ২০২৬-২০২৮ মেয়াদের পরিচালনা পর্ষদ নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে আবাসন খাত। এই নির্বাচনকে ঘিরে প্রচার-প্রচারণা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।
এরই অংশ হিসেবে ‘প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ’ মনোনীত পরিচালক পদপ্রার্থী এবং ড্রিম বিল্ডার্স লিমিটেড (DBL)-এর ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান হাবিব (ব্যালট নং-৫৪) ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় সভা সম্পন্ন করেছেন। গণসংযোগকালে তিনি ভোটারদের কাছে নিজের প্যানেলের লক্ষ্য তুলে ধরেন এবং আবাসন খাতের উন্নয়নে তার মূল্যবান ভোট ও সমর্থন প্রার্থনা করেন।
গণসংযোগের পাশাপাশি হাবিবুর রহমান হাবিব পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে সকল রিহ্যাব সদস্য, দেশবাসী এবং বিশ্বের সকল বাংলাভাষী মানুষকে বাংলা নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছেন।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “নতুন বছর সবার জীবনে অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক। আমি রিহ্যাব সদস্য ও তাদের পরিবারের সকলের মঙ্গল কামনা করি। একইসাথে দেশবাসীর সুখ এবং বাংলাদেশের উত্তরোত্তর সমৃদ্ধি আমার কাম্য।”
নির্বাচনী প্রচারণায় হাবিবুর রহমান হাবিব আশাবাদ ব্যক্ত করেন যে, রিহ্যাব সদস্যরা যোগ্য ও কর্মঠ প্রার্থী হিসেবে তাকে নির্বাচিত করে আবাসন খাতের সংকট নিরসনে কাজ করার সুযোগ দেবেন।