• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

জুড়ীতে টিলা কাটায় ওয়াহিদ কন্সট্রাশনকে দুই লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ১৫, ২০২০
জুড়ীতে টিলা কাটায় ওয়াহিদ কন্সট্রাশনকে দুই লাখ টাকা জরিমানা

সিরাজুল ইসলাম, জুড়ী :: মৌলভীবাজার জুড়ীতে টিলা কাটার অপরাধে জুড়ী-ফুলতলা সড়কের কাজে নিয়োজিত ওয়াহিদ কনস্ট্রাকশনের সাইট ইন্জিনিয়ার মতিয়ার রহমান কে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।সাথে টিলা কাটায় জড়িত একটি ট্রাক ও একটি এক্সেভেটর জব্দ করা হয়। আজ মঙ্গলবার (১৫ ই সেপ্টেম্বর) জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের উত্তর বড়ডহর গ্রামে জুড়ী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ মোস্তাফিজুর রহমান এক মোবাইল কোর্টের মাধ্যমে জুড়ী থানার অফিসার ইনচার্জ সন্ঞ্জয় চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশের উপস্হিতিতে এ জরিমানা আদায় করেন। জুড়ী-ফুলতলা-বটুলি সড়কের উন্নয়ন কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়াহিদ কনস্ট্রাকশন বালুর পরিবর্তে সড়কে বিভিন্ন এলাকার টিলা কেটে মাটি দিয়ে কাজ করছে এমন অভিযোগ পাওয়া গেলে অকুস্হলে ঘটনার সত্যতা পাওয়া যায়।

তথ্যসূত্র : উপজেলা প্রশাসন ও জুড়ী থানা।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930