• ৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় জুড়ীর ছায়াব উদ্দিন নিহত

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১৫, ২০২০
কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় জুড়ীর ছায়াব উদ্দিন নিহত

মনিরুল ইসলাম, জুড়ী :: ১৪ অক্টোবর বুধবার রাতে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ছায়াব উদ্দিন (৫০) সড়ক দুর্ঘটনায় নিহত হন। কুলাউড়া উপজেলার মেরিনা চা-বাগানে ব্যবসার কাজে গিয়ে তিনি দুর্ঘটনার শিকার হন।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসায়ীক কাজ শেষে জুড়ী উপজেলার উদ্দেশ্যে রওয়ানা দিলে পথিমধ্যে মালবাহী গাড়ি উল্টে গিয়ে খাদে পড়ে যায়। গাড়ি খাদে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় ছায়াব উদ্দিনের সাথে থাকা অপর দুইজন প্রাণে বেঁচে যান।
কুলাউড়া থানার ইনচার্জ ইয়ারদৌস হাসান জানান, নিহত ব্যক্তির বাড়ি জুড়ী উপজেলার জালালপুর গ্রামে। দুর্ঘটনার পর লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সরকারি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এমআই / দৈনিক হাকালুকি

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31