বাংলাদেশে ভারতীয় হাইকমিশন কাশ্মিরের হামলায় নিহতদের স্মরণ করল
বাংলাদেশে ভারতীয় হাইকমিশন কাশ্মিরের হামলায় নিহতদের স্মরণ করল
নিউজ ডেস্ক
প্রকাশিত মে ২, ২০২৫
ভারতের জম্মু ও কাশ্মীরের পহেলগামে ২২ এপ্রিল ২০২৫-এ নৃশংস সন্ত্রাসী হামলায় প্রাণ হারানো ব্যক্তিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশে ভারতীয় হাই কমিশন একটি ভাবগাম্ভীর্যপূর্ণ স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে। হাই কমিশনার প্রণয় ভার্মা, বাংলাদেশে নিযুক্ত নেপালের মাননীয় রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। বাংলাদেশে বসবাসরত ভারতীয় নাগরিক এবং বাংলাদেশে ভারতের বন্ধুরা বিপুল সংখ্যায় এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং তাদের সমবেদনা জানান।