• ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বিএআরসি-র উদ্যোগে দুই দিনব্যাপী সামাজিক-অর্থনৈতিক গবেষণা বিষয়ক কর্মশালার উদ্বোধন

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২৩, ২০২৬
বিএআরসি-র উদ্যোগে দুই দিনব্যাপী সামাজিক-অর্থনৈতিক গবেষণা বিষয়ক কর্মশালার উদ্বোধন

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) সভাকক্ষে ” Review of Socio-Economic Research Progress (2025-26) and Future Research Program (2026-27) of NARS Institutes ” শীর্ষক দুইদিনব্যাপী একটি কর্মশালা শুরু হয়েছে। আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিএআরসি-র কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান বিভাগের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএআরসি-র নির্বাহী চেয়ারম্যান ড. মোঃ আবদুছ ছালাম। এছাড়া গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (বিপিএসসি) এর সদস্য অধ্যাপক এএসএম গোলাম হাফিজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএআরসি’র সদস্য পরিচালক (এইআরএস) ড. মো. মোশাররফ উদ্দিন মোল্লা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিএআরসি’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (এইআরএস) ও ডিপিডি (পার্টনার প্রকল্প) ড. মো. আবদুস সালাম। এছাড়া কর্মশালায় র‍্যাপোটিয়ারের দায়িত্ব পালন করেন ড. মো: শফিকুল ইসলাম, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (এইআরএস), বিএআরসি।

বিএআরসিসহ নার্সভুক্ত প্রতিষ্ঠানসমূহের কৃষি অর্থনীতি সংশ্লিষ্ট বিজ্ঞানী এবং এক্সপার্ট মেম্বাররা উক্ত কর্মশালায় অংশগ্রহণ করছেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930