অদ্য ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার সকাল ১১:০০ ঘটিকায় জনাব মোঃ নাজিমুল হক, অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স), চট্টগ্রাম রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, চট্টগ্রাম মহোদয় নোয়াখালী জেলায় আগমন করেন।
নোয়াখালী জেলায় আগমন উপলক্ষে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান জনাব এন এম নাসিরুদ্দিন, পুলিশ সুপার, নোয়াখালী।
এ সময় নোয়াখালী জেলা পুলিশের একটি চৌকস দল সম্মানিত অ্যাডিশনাল ডিআইজি মহোদয়কে গার্ড অব অনার প্রদান করেন।
এ সময় নোয়াখালী জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।