• ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের লোকসভার স্পীকার এর অভিনন্দন

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৮, ২০২৬
বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের লোকসভার স্পীকার এর অভিনন্দন

বাংলাদেশের নতুন সরকারকে অভিনন্দন জানাচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। এ তালিকায় ছিলেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লাও। তিনি নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে ভারত সফরের আমন্ত্রণও জানিয়েছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তারেক রহমানের হাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাঠানো চিঠি তুলে দিয়েছেন সে ওম বিরলা। চিঠিতে তারেক রহমানকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি সুবিধাজনক দ্রুততম সময়ের মধ্যে পরিবারসহ ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি।

ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা আজ বিকেলে তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশের নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নেন। পরে সন্ধ্যায় তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের ছবি এক্সে প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রীর চিঠি বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়ার তথ্য জানান তিনি।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930