• ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সৌদি আরবের অবকাঠামো নির্মাণে বাংলাদেশের অংশগ্রহণে আগ্রহ

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২৩, ২০২৬
সৌদি আরবের অবকাঠামো নির্মাণে বাংলাদেশের অংশগ্রহণে আগ্রহ

সৌদি আরবে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, বিশেষ করে প্রকল্প প্রণয়ন, অবকাঠামো নির্মাণ ও গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশের অংশগ্রহণ ও সহযোগিতার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।

Saudi Vision 2030, World Expo 2030 এবং FIFA World Cup 2034 সামনে রেখে সৌদি আরবের বিভিন্ন উন্নয়নমূলক, উৎপাদনশীল ও গঠনমূলক কর্মকাণ্ডে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আজ বুধবার বিকেলে সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (SABCCI) সভাপতি আশরাফুল হক চৌধুরীর সঙ্গে বৈঠককালে মন্ত্রী এসব কথা বলেন।

বৈঠকে SABCCI-এর সভাপতি আশরাফুল হক চৌধুরী মন্ত্রীকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করায় চেম্বারের সদস্য ও পরিচালনা পর্ষদের পক্ষ থেকে অভিনন্দন জানান। তিনি মন্ত্রীর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

বৈঠকে জানানো হয়, SABCCI আগামী মাসে সৌদি আরবের রিয়াদ, দাম্মাম, জেদ্দা, মক্কা ও মদিনায় চেম্বার অব কমার্সের প্রতিনিধি এবং বিশিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়ের মাধ্যমে ‘Bangladesh Trade Promotion Mission and Product Catalogue Show’ আয়োজন করতে যাচ্ছে। এতে বাংলাদেশের ১০টি গুরুত্বপূর্ণ খাতের পণ্য ও সেবা প্রদর্শন ও প্রচার করা হবে।

এ উদ্যোগে SABCCI-এর সদস্যদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশি পণ্য ও সেবার প্রচার এবং সৌদি আরবের সঙ্গে বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী। তিনি এ আয়োজনের সফলতা কামনা করেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930