অদ্য ২৩/০৯/২০২৬ খ্রিঃ সকাল ১০.০০ ঘটিকায় সিলেট মেট্রোপলিটন পুলিশের মান্যবর পুলিশ কমিশনার জনাব সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম মহোদয় এয়ারপোর্ট থানা ও বড়শালা ক্যাম্প পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পুলিশ কমিশনার মহোদয় থানায় সংরক্ষিত বিভিন্ন সরকারি রেজিস্টার ও নথিপত্র, থানার ও ক্যাম্পের ভৌত অবকাঠামো এবং সার্বিক পরিবেশ ও পরিচ্ছন্নতা পরিদর্শন করেন। এ সময় তিনি থানার কর্মকর্তা ও ফোর্স সদস্যদের দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালনের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোহাম্মদ এনামুল হক; উপ-পুলিশ কমিশনার (উত্তর, অতিরিক্ত দায়িত্বে ডিসি-প্রসিকিউশন) জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম; সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক ও স্টাফ অফিসার টু পুলিশ কমিশনার) জনাব মুহিবুর রহমান, অফিসার ইনচার্জ এয়ারপোর্ট থানা জনাব মুহাম্মদ সহিদুর রহমান সহ এয়ারপোর্ট থানার অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ।