বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জাতির উদ্দেশ্যে রাষ্ট্রপতি প্রদত্ত ভাষণ পাঠ করেন। ঢাকায় বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের সদস্যগণ এই উদ্যাপনে অংশগ্রহণ করেন এবং একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করেন।