• ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বিতর্কের মুখে গাইবান্ধার পলাশবাড়ীতে রাম মূর্তি নির্মাণ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ১১, ২০২৬
বিতর্কের মুখে গাইবান্ধার পলাশবাড়ীতে রাম মূর্তি নির্মাণ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত

রংপুর এর গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নে নির্মাণাধীন বৃহৎ রাম মূর্তি প্রকল্পের কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে। প্রকল্পটি ঘিরে চলমান বিতর্ক, বিভিন্ন সংগঠনের প্রতিবাদ এবং সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার প্রেক্ষাপটে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ সংশ্লিষ্ট সূত্র থেকে এই তথ্য জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মন্দির কমপ্লেক্সে রাম মূর্তি নির্মাণকে কেন্দ্র করে সম্প্রতি একাধিক সংগঠন বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করে। পাশাপাশি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকল্পটির অর্থায়ন, প্রয়োজনীয় অনুমোদন ও নির্মাণ প্রক্রিয়া নিয়ে বিভিন্ন প্রশ্ন তোলা হয় এবং বিষয়টির স্বচ্ছ তদন্তের দাবি জানানো হয়।
উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করে এবং এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে আপাতত নির্মাণকাজ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্রকল্পটি স্থায়ীভাবে বাতিল করা হয়েছে কি না, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সামগ্রিক বিষয়টি পর্যালোচনা করছেন বলে জানা গেছে।

এই বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাজুড়ে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। উদ্ভূত পরিস্থিতিতে বিভিন্ন পক্ষ আইন ও প্রচলিত বিধিবিধান অনুসরণ করে বিষয়টি সমাধানের আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, পলাশবাড়ীর উক্ত মন্দির কমপ্লেক্সে এর আগেই বৃহৎ আকারের শিব ও কৃষ্ণ মূর্তি নির্মাণ করা হয়েছে। পরবর্তীতে সেখানে আরও একটি বৃহৎ রাম মূর্তি নির্মাণের উদ্যোগ নেওয়া হলে বিষয়টি দেশব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930