• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বন্যাদুর্গত মানুষের সহায়তায় বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া)

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ১৪, ২০২৬
বন্যাদুর্গত মানুষের সহায়তায় বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া)

সাম্প্রতিক বন্যায় চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজার এর বিভিন্ন এলাকা ব্যাপকভাবে প্লাবিত হয়ে জনজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত হয়েছে। এ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে বাংলাদেশ বিমান বাহিনী মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায়, অদ্য ১৪ জুলাই ২০২৬ (মঙ্গলবার) তারিখে বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির (বাফওয়া) সম্মানিত সভানেত্রী সালেহা খান-এর উদ্যোগ ও দিকনির্দেশনায় বাফওয়া আঞ্চলিক শাখা চট্টগ্রাম কর্তৃক চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বিভিন্ন বন্যাকবলিত এলাকায় বন্যাদুর্গত পরিবারের মাঝে পর্যাপ্ত পরিমাণ প্রয়োজনীয় শুকনা খাবার, বিশুদ্ধ পানি ও জরুরি ওষুধ বিতরণ করা হয়। এছাড়া, বাফওয়া উপ-আঞ্চলিক শাখা শমশেরনগর কর্তৃক মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রাজদিঘীরপার এলাকায় বন্যাদুর্গত পরিবারের মাঝে পর্যাপ্ত পরিমাণ প্রয়োজনীয় শুকনা খাবার, বিশুদ্ধ পানি ও জরুরি ওষুধ বিতরণ করা হয়।

উল্লেখ্য, একই দিনে (১৪ জুলাই ২০২৬) সম্মানিত বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি- এর সার্বিক দিকনির্দেশনায় বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার কর্তৃক কক্সবাজার জেলার পেকুয়া (রাজাখালী) এলাকায় বন্যাদুর্গত মানুষের মাঝে পর্যাপ্ত পরিমাণ প্রয়োজনীয় শুকনো খাবার, বিশুদ্ধ পানি এবং জরুরি ওষুধ বিতরণ করা হয়।

বাংলাদেশ বিমান বাহিনী ও বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) এর ত্রাণ কার্যক্রম ও মানবিক সহায়তা বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। সম্মানিত বিমান বাহিনী প্রধান ইতিমধ্যে বিমান বাহিনীর সকল ঘাঁটি ও ইউনিটকে তাদের পার্শ্ববর্তী বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রয়োজনীয় মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা এবং সার্বিক সহযোগিতা নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেছেন। পাশাপাশি, যেকোনো জরুরি উদ্ধার কার্যক্রম পরিচালনার লক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনীর রেসকিউ টিম, হেলিকপ্টার এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট সেল সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930