• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

শ্রী শ্রী রথযাত্রা-২০২৬ উপলক্ষে ইসকন যুগলটিলা শ্রী শ্রী রাধামাধব মন্দির পরিদর্শন করেন পুলিশ কমিশনার:

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ২৪, ২০২৬
শ্রী শ্রী রথযাত্রা-২০২৬ উপলক্ষে ইসকন যুগলটিলা শ্রী শ্রী রাধামাধব মন্দির পরিদর্শন করেন পুলিশ কমিশনার:

অদ্য ২৪/০৭/২০২৬ খ্রি. রাত ০৯.০০ ঘটিকায় শ্রী শ্রী রথযাত্রা-২০২৬ উপলক্ষে কোতোয়ালী মডেল থানাধীন ইসকন যুগলটিলা শ্রী শ্রী রাধামাধব মন্দির পরিদর্শন করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মান্যবর পুলিশ কমিশনার জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম মহোদয়।

পরিদর্শনকালে পুলিশ কমিশনার মহোদয় মন্দিরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এবং রথযাত্রা উপলক্ষে গৃহীত নিরাপত্তামূলক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং উৎসব শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

পুলিশ কমিশনার মহোদয় বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সকলের সম্মিলিত প্রচেষ্টা, পারস্পরিক সহযোগিতা ও সহনশীলতার মাধ্যমে শ্রী শ্রী রথযাত্রা-২০২৬ শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। এ জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

এ সময় মন্দির কর্তৃপক্ষের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অতিথিবৃন্দ এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930