• ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ফরিদপুরে মশলা চাষের নতুন দুয়ার: বারি’র আধুনিক প্রশিক্ষণ ও গোলমরিচ চারা বিতরণ

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ৭, ২০২৬
ফরিদপুরে মশলা চাষের নতুন দুয়ার: বারি’র আধুনিক প্রশিক্ষণ ও গোলমরিচ চারা বিতরণ

আমদানিনির্ভরতা কমিয়ে দেশের মাটিতে মশলার উৎপাদন বাড়াতে ফরিদপুরে অনুষ্ঠিত হলো ‘মশলা জাতীয় ফসলের আধুনিক উৎপাদন কলাকৌশল’ শীর্ষক দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ।

শুক্রবার (৭ আগষ্ট ) দুপুরে জেলার বাহিরদিয়ায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) মশলা গবেষণা উপ-কেন্দ্রে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে চাষীদের মাঝে বারি উদ্ভাবিত উচ্চফলনশীল জাত ‘বারি গোলমরিচ-১’-এর চারা বিনামূল্যে বিতরণ করা হয়।

এর আগে উপ-কেন্দ্র প্রাঙ্গণে একটি উন্নত জাতের দারুচিনি চারা রোপণ করে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিরা।

প্রশিক্ষণ কর্মশালায় স্থানীয় কৃষক-কৃষাণীদের মাঠ পর্যায়ে মশলা চাষ সম্প্রসারণের ওপর বিশেষ জোর দেওয়া হয়। বৈজ্ঞানিক কর্মকর্তারা কৃষকদের উন্নত ও উচ্চফলনশীল জাত নির্বাচন,
আধুনিক চারা রোপণ ও সঠিক পরিচর্যা পদ্ধতি,
বৈজ্ঞানিক উপায়ে রোগ-বালাই ও পোকা দমন ব্যবস্থাপনা এবং কম খরচে উৎপাদন বৃদ্ধি ও লাভজনক বিপণন কৌশল বিষয় গুলোতে ধারণা দেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি বারি’র মহাপরিচালক ড. মো. মঞ্জুরুল কাদির বলেন, “আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনী জাতের ব্যবহার নিশ্চিত করতে পারলে দেশে মশলার উৎপাদন বহুগুণ বৃদ্ধি পাবে। এতে কৃষকরা সরাসরি অর্থনৈতিকভাবে লাভবান হবেন এবং জাতীয় অর্থনীতি সমৃদ্ধ হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মশলা গবেষণা উপ-কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মো. আশিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাল গবেষণা কেন্দ্র মাদারীপুরের সিএসও ড. সেলিম আহমেদ, সরেজমিন গবেষণা বিভাগ খুলনার সিএসও মো. কামরুল ইসলাম, ফরিদপুরের সিএসও মো. মাহমুদুর রহমান এবং ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এইচ এম খায়রুল বাসার।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031