• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

মহান ২১শে’র প্রথম প্রহরে ফুলতলা বাজার বনিক কল্যাণ সোসাইটির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ২১, ২০২৬
মহান ২১শে’র প্রথম প্রহরে ফুলতলা বাজার বনিক কল্যাণ সোসাইটির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন

ফুলতলা উপজেলা প্রতিনিধি, খুলনা

ফুলতলা বাজার বনিক কল্যাণ সোসাইটির পক্ষ থেকে মহান ২১ শে ফেব্রুয়ারি শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করে পুষ্পার্ঘ্য অর্পণ করেন, বনিক কল্যাণ সোসাইটির সম্মানিত সেক্রেটারি জনাব এনামুল হক পারভেজ ভুঁইয়া সহ অন্যান্য সকল নেতৃবৃন্দ। মহান ২১শে’র প্রথম প্রহরে ১২-০১মিনিটের সময় ফুলতলা বাসস্ট্যান্ডে অবস্থিত শহীদ আসাদ,রফিক গ্ৰন্থগারের নির্মিত শহীদ মিনারে ফুল দিতে আসেন এই অঞ্চলের সকল সরকারী, রাজনৈতিক ও সামাজিক সংগঠন এছাড়া বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্র ছাত্রী ও নানা শ্রেণীর সুধী, সচেতন নাগরিকবৃন্দ। এই সময় তারা বিভিন্ন ধরনের ফুলের মালা, ফুলের তোরা সহ ফুলের ডালা সাজিয়ে নিয়ে আসেন। শ্রদ্ধা নিবেদন করার সময় ফুলতলা বাসস্ট্যান্ডের এই শহীদ মিনারের পাদদেশে দাঁড়িয়ে শহীদদের প্রতি শ্রদ্ধাবোধ থেকে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিতে দেখা যায়।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930