“চলো যাই খেলা দেখি, মাদক’কে না বলি”
এই স্লোগানকে সামনে রেখে জমে উঠছে ঝিনাইদহ জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬
আজ ৮ আগস্ট, ২০২৬ খ্রি. শনিবার ঝিনাইদহের ঐতিহ্যবাহী বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। খেলাধুলার উন্মাদনা আর তারুণ্যের উচ্ছ্বাসে ভরে উঠেছিল গোটা স্টেডিয়াম।
এই আয়োজনে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ আমিনুল হক। আরো উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোঃ আসাদুজ্জামান এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী জনাব মোঃ রাশেদ খাঁন এবং ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ জাহিদুজ্জামান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক এবং ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি জনাব মোঃ আব্দুল মজিদ।
খেলাধুলাই পারে তরুণ সমাজকে সঠিক পথে রাখতে। মাদককে না বলুন, মাঠে আসুন। খেলার মাধ্যমেই গড়ে উঠুক সুস্থ, সুন্দর ও সম্প্রীতির ঝিনাইদহ।