• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

আসন্ন নির্বাচন উপলক্ষে খুলনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল,বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ২, ২০২৬
আসন্ন নির্বাচন উপলক্ষে খুলনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল,বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত


বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নির্বাচনী জনসভা আজ ০২/০২/২০২৬ইং তারিখ সোমবার ,খুলনা শহরের খালিশপুর প্রভাতী স্কুল মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।উক্ত জনসভায় প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। এছাড়া জনাব নজরুল ইসলাম মঞ্জু, রকিবুল ইসলাম বকুল, আমির ইজাজ খান,সহ খুলনা জেলা ও মহানগর বিএনপির সকল নেতৃবৃন্দ। সকাল থেকেই মাঠে নেতা কর্মীদের ভীর লক্ষ করা যায়, এই সময় তারা বিভিন্ন ধরনের পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে শ্লোগান দিতে থাকে। প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় জনসভা মঞ্চের সামনে ও মাঠের আশেপাশের এলাকায় বিশাল জনতার উপস্থিতি লক্ষ্য করা যায়।