• ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে ঢাকেশ্বরী মন্দিরের বিশেষ প্রার্থনা

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ২৫, ২০২৫
মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে ঢাকেশ্বরী মন্দিরের বিশেষ প্রার্থনা

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে গত সোমবার বিমান বাহিনীর একটি বিমান বিধ্বস্তে নিহতদের আত্মার শান্তি এবং আহতদের সুস্থতা কামনায় শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে বাংলাদেশ সংখ্যালঘু অধিকার পার্টি (বিএমআরপি) এর উদ্যোগে এই প্রার্থনা সভা হয়।

বাংলাদেশ সংখ্যালঘু অধিকার পার্টির শ্রদ্ধাভাজন উপদেষ্টা অধ্যাপক হীরেন্দ্রনাথ বিশ্বাস স্যারের সভাপতিত্বে প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন- বাংলাদেশ সংখ্যালঘু অধিকার পার্টির উপদেষ্টা, বাংলাদেশ সনাতন পার্টির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের অন্যতম মুখপাত্র “এাডভোকেট সুমন কুমার রায়”

বাংলাদেশ সংখ্যালঘু অধিকার পার্টির সভাপতি প্রসেনজিৎ কুমার হালদার, সাধারণ সম্পাদক “তন্ময় মৌলিক” যুগ্ন সাধারণ সম্পাদক “সৌরভ গাঙ্গুলি সকাল” যুগ্ন সাধারণ সম্পাদক অরিন্দম কর্মকার, যুগ্ন সাধারণ সম্পাদক “বিপুল বর্মন” সহ দপ্তর সম্পাদক “সজল মন্ডল শুভ” দপ্তর সম্পাদক “রাজ ঘোষ রান্টু” আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক “শান্ত সাহা” সীতাকুন্ড আশ্রমের মহারাজ ” প্রবানন্দসহ অন্যান্য সংগঠনের সন্মানিত নেতৃবৃন্দ। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের অন্যতম পুরোহিত বিপ্লব চক্রবর্তী প্রার্থনা সভায় পুরোহিত ছিলেন।