• ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে—বাণিজ্য মন্ত্রী

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ২৭, ২০২৬
রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে—বাণিজ্য মন্ত্রী

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খন্দকার আবদুল মুক্তাদির বলেছেন বাংলাদেশের রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম। তাদের পণ্য বিশ্ববাজারে পরিচিতি ও রপ্তানির লক্ষ্যে আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু অনেক ক্ষুদ্র উদ্যোক্তা প্রয়োজনীয় আর্থিক সহযোগিতার অভাবে এসব
মেলায় অংশগ্রহণ করতে পারেন না। তিনি রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করার ঘোষণা দেন।
মন্ত্রী আজ অপরাহ্নে পূর্বাচলস্থ বাংলাদেশ – চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার (বিগ ওয়েভ) এ ১০ম চায়না – দক্ষিণ এশিয়া এক্সপো এবং ৩০তম চায়না- কুনমিং আমদানি -রপ্তানি ২০২৬ শীর্ষক মেলার ডি ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগনের সরকার। জনগণের ব্যবসা -বাণিজ্য, বিশেষ করে ক্ষুদ্র উদ্যোক্তাদের বাণিজ্য সহজিকরণের জন্য সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করছে। ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স এর মেয়াদ পাঁচ বছর করা হবে। লাইসেন্স যাতে ঘরে বসেই অনলাইনে পেতে পারেন সে ব্যবস্থা নেয়া হচ্ছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত ডি ব্রিফিং সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোঃ আতাউর রহমান খান এনডিসি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
সভায় অন্যান্যের মধ্যে বাংলাদেশ বহুমুখী পাটজাত পণ্য প্রস্ততকারক ও রপ্তানিকারক এসোসিয়েশনের সভাপতি মোঃ রাশেদুল করিম মুন্না এবং ফুটওয়্যার লেদারগুডসজ উৎপাদনকারী ও রপ্তানিকারক এসোসিয়েশনের সহসভাপতি মোঃ নাসির খান বক্তব্য প্রদান করেন। মন্ত্রী উপস্থিত ক্ষুদ্র উদ্যোক্তাদের বক্তব্য, প্রস্তাবনা ও কুনমিং মেলার অভিজ্ঞতা শুনেন এবং মতামত ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শুরুতে মন্ত্রীসহ অতিথিবৃন্দ রপ্তানি উন্নয়ন ব্যুরো থেকে প্রকাশিত ত্রৈমাসিক নিউজলেটার পত্রিকার মোড়ক উন্মোচন করেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930