মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষে দেশ-বিদেশের সকল শ্রমজীবী মানুষকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পানাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অমল পোদ্দার। দিবসটি উপলক্ষে তিনি পানাম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান মেট্রো নিটিং এন্ড ডাইং মিলস লিমিটেডসহ গ্রুপের সকল স্তরের কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের প্রতি গভীর শ্রদ্ধা ও সংহতি প্রকাশ করেন।
শুভেচ্ছা বার্তায় অমল পোদ্দার বলেন, “একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়নে শ্রমজীবী মানুষের অবদান অপরিসীম। শ্রমিকের গায়ের ঘামেই সচল থাকে দেশের অর্থনীতির চাকা। আমরা বিশ্বাস করি, শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার রক্ষা এবং তাদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব।”
মে দিবসের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’—এই স্লোগানকে ধারণ করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। সুস্থ ও দক্ষ শ্রমিকরাই একটি উন্নত ও সমৃদ্ধ শিল্প খাতের প্রধান কারিগর।
পরিশেষে, অমল পোদ্দার সকল শ্রমজীবী মানুষের সুখ, সমৃদ্ধি এবং দীর্ঘায়ু কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন যে, মালিক-শ্রমিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মাধ্যমে বাংলাদেশের শিল্প খাত বিশ্ব দরবারে আরও শক্তিশালী অবস্থানে উন্নীত হবে।