• ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ উন্নত করার আশ্বাস প্রধানমন্ত্রী তারেক রহমানের, JBIC-এর কার্যালয় খোলার অনুরোধ

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ২৮, ২০২৬
বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ উন্নত করার আশ্বাস প্রধানমন্ত্রী তারেক রহমানের, JBIC-এর কার্যালয় খোলার অনুরোধ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের (JBIC) গভর্নর আমাকাওয়া কাজুহিকো (AMAKAWA Kazuhiko)।

আজ বুধবার (২৮ অক্টোবর ২০২৬) জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের জ্বালানি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) এবং অবকাঠামো খাতে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং বিভিন্ন খাতে বিনিয়োগ ও সহযোগিতায় JBIC-এর ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বাংলাদেশ সরকার ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং বিভিন্ন বিধিবিধান সংস্কার ও সহজীকরণের উদ্যোগ নিয়েছে। বিনিয়োগবান্ধব নীতি প্রণয়ন ও ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে তাঁর সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, JBIC-এর অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলো বাংলাদেশের বর্তমান সরকারের উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

বৈঠকে বাংলাদেশে JBIC-এর একটি কার্যালয় খোলার অনুরোধ জানানো হয়। প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন বলে জানান JBIC-এর গভর্নর।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31