• ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের জার্মানি ও চেক প্রজাতন্ত্র সফর

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ২৬, ২০২৬
বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের জার্মানি ও চেক প্রজাতন্ত্র সফর

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি Grob Aircraft SE এর আমন্ত্রণে গত ১৮-২০ অক্টোবর ২৬ তারিখ জার্মানি সফর করেন। সফরকালে, বিমান বাহিনী প্রধান জার্মানির Tussenhausen-Mattsies-এ অবস্থিত Grob Aircraft SE- এর উৎপাদন কেন্দ্র পরিদর্শন, কারিগরি ও বাণিজ্যিক বিষয়ে কর্ম-অধিবেশন এবং প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন, যা বিমান বাহিনীতে ব্যবহৃত Grob Aircraft- এর সক্ষমতা ও কার্যকারিতা বজায় রাখতে সহায়ক হবে। এছাড়াও, তিনি জার্মানির Rothenbach a.d. Pegnitz এ অবস্থিত DIEHL DEFENCE এর MSAN উৎপাদন কেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন এবং প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

এছাড়াও, Commander, Czech Air Force এবং Chairman, Future Air Force Conference-এর আমন্ত্রণে বিমান বাহিনী প্রধান গত ২০-২৩ অক্টোবর ২০২৬ তারিখ চেক প্রজাতন্ত্র সফর করেন। এ সফরকালে তিনি Prague এ অনুষ্ঠিত ‘The 4th Edition of the Future Air Force Conference’ এ যোগদান করেন এবং এর মাধ্যমে উভয় দেশের পারস্পরিক সামরিক সহযোগিতা জোরদার হবে বলে আশা করা যায়। এই কনফারেন্সে আধুনিক যুদ্ধের বিভিন্ন প্রযুক্তিগত উৎকর্ষতা তথা মাল্টিরোল লাইট এয়ারক্রাফটের ব্যবহার, অত্যাধুনিক প্যাসিভ/অ্যাক্টিভ সেন্সর ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার এর প্রয়োগ এবং আর্মড ইউএভি, কাউন্টার-ড্রোন প্রযুক্তির পরিচালনা ও প্রশিক্ষণ ছাড়াও সম্মেলনে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের বিমান বাহিনীর বর্তমান ও নিকট ভবিষ্যতের আসন্ন চ্যালেঞ্জ এবং সমসাময়িক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশের সাথে জার্মানি ও চেক প্রজাতন্ত্রের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে, যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31