• ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ঐক্য পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় এড. সুব্রত চৌধুরী অন্যতম সভাপতি (ভারপ্রাপ্ত) নির্বাচিত

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১০, ২০২৬
ঐক্য পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় এড. সুব্রত চৌধুরী অন্যতম সভাপতি (ভারপ্রাপ্ত) নির্বাচিত

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৮ অক্টোবর, ২০২৬ বৃহস্পতিবার বিকেলে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ঐক্য পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য ও বিশিষ্ট আইনজীবী এড. সুব্রত চৌধুরীকে অন্যতম সভাপতি (ভারপ্রাপ্ত) হিসেবে নির্বাচিত করা হয়েছে।

উল্লেখ্য, ঐক্য পরিষদের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও অন্যতম সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, মানবাধিকার ও গণতান্ত্রিক আন্দোলনের অগ্রণী ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক গত ৩ অক্টোবর, ২০২৬ তারিখে ঢাকার মহাখালীস্থ জাতীয় ক্যান্সার হাসপাতালে পরলোক গমন করেন। তাঁর প্রয়াণে ঐক্য পরিষদের সভাপতিমণ্ডলীর পদ শূন্য হওয়ায়, উক্ত পদে সর্বসম্মতিক্রমে বিশিষ্ট আইনজীবী এড. সুব্রত চৌধুরীকে স্থলাভিষিক্ত করা হয়।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31