• ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বৃহস্পতিবার রথযাত্রা মহোৎসব; উদ্বোধন করবেন এলজিআরডিমন্ত্রী

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ১৫, ২০২৬
বৃহস্পতিবার রথযাত্রা মহোৎসব; উদ্বোধন করবেন এলজিআরডিমন্ত্রী

আগামীকাল শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা আগামীকাল ১৬ জুলাই (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে। আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) বাংলাদেশের উদ্যোগে, অন্যান্য বছরের মতো এবারও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এই উৎসব উদযাপিত হতে যাচ্ছে। আগামী ২৪ জুলাই (শুক্রবার) উল্টো রথযাত্রার মধ্য দিয়ে ৯ দিনব্যাপী এই উৎসবের সমাপ্তি ঘটবে

রথযাত্রা উৎসবের প্রথম দিন আগামীকাল সকাল ৮:০০ ঘটিকায় ঢাকাস্থ ইসকন স্বামীবাগ আশ্রমে বিশ্বশান্তি, মানবকল্যাণ এবং দেশের বর্তমান বন্যা ও প্রাকৃতিক দুর্যোগকবলিত জনগণের দ্রুত মুক্তি কামনায় বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে ‘অগ্নিহোত্র যজ্ঞ’ অনুষ্ঠিত হবে।

এরপর দুপুর ১:০০ ঘটিকায় শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রার শুভ উদ্বোধন ও একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে শুভ উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (এমপি)।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন: শ্রী বিজন কান্তি সরকার, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা; হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক)।
জনাব এ বি এম আব্দুস সাত্তার, মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব।
শ্রী তপন চন্দ্র মজুমদার**, ভাইস চেয়ারম্যান, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট।
শ্রী গোকুল ভি কে, ফার্স্ট সেক্রেটারি, ভারতীয় হাইকমিশন, ঢাকা।
শ্রী সন্তোষ শর্মা, সাধারণ সম্পাদক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।
ড. তাপস চন্দ্র পাল, সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর সর্বজনীন পূজা কমিটি।
শ্রী অমলেন্দু দাস অপু, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শ্রী দেবাশীষ রায় মধু, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
জনাব মকবুল হোসেন টিপু, সাবেক কমিশনার, ৪০ নং ওয়ার্ড, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।

দুপুরের আনুষ্ঠানিকতা শেষে বিকেল ৩:০০ ঘটিকায় শুরু হবে রথের বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রায় ৩টি সুবিশাল ও অত্যাধুনিক ফোল্ডিং রথে শ্রীশ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রা দেবীকে আরোহন করানো হবে। লাখো ভক্তের হরিনাম সংকীর্তনে মুখরিত হয়ে শোভাযাত্রাটি ঢাকার প্রধান প্রধান রাজপথ প্রদক্ষিণ করবে। স্বামীবাগ ইসকন মন্দির থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে শেষ হবে।

৯ দিনব্যাপী উৎসবের অন্যান্য আয়োজন
আগামী ২৪ জুলাই (শুক্রবার) ঢাকেশ্বরী জাতীয় মন্দির হতে উল্টো রথযাত্রা শুরু হয়ে স্বামীবাগ আশ্রমে আসার মাধ্যমে এই উৎসবের সমাপ্তি ঘটবে। ৯ দিনব্যাপী এই উৎসবের প্রতিদিনের অনুষ্ঠানমালায় রয়েছে— শ্রীশ্রী জগন্নাথদেবের লীলাকথা, শিশুদের প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পদাবলী কীর্তন, ভজন কীর্তন, বৈদিক নাটক এবং মহাপ্রসাদ বিতরণ।

উৎসবটি সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আয়োজকদের পক্ষ থেকে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930