অন্তর্বর্তী সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ এর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি মহান সৃষ্টিকর্তার নিকট মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা ও গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
আজ শুক্রবার বেলা তিনটার পর রাজধানী ঢাকার ল্যাবএইড হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান উপদেষ্টা এ এফ হাসান আরিফ (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।