• ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

“নরসিংদীতে নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত”

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ১৬, ২০২৬
“নরসিংদীতে নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত”

নির্বাচনি দায়িত্ব সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পাদনের লক্ষ্যে নরসিংদীতে আজ থেকে শুরু হয়েছে “পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ” কর্মশালা।

১৬ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে নরসিংদী পুলিশ লাইন্সে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ কলিমুল্লাহ। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মাহবুবুর রহমানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় নির্বাচনি দায়িত্ব পালনে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হবে। পর্যায়ক্রমে জেলার সকল পুলিশ সদস্য এ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করবেন।

উক্ত কোর্সে বিভিন্ন পদবীর ৫০ জন পুলিশ সদস্য অংশগ্রহণ করেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930