তিন কোটি টাকার ক্যাশ চেক দিয়ে ডিসির পদায়ন তদন্ত কমিটি গঠন
তিন কোটি টাকার ক্যাশ চেক দিয়ে ডিসির পদায়ন তদন্ত কমিটি গঠন
নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২৪, ২০২৪
জেলা প্রশাসক ডিসির পদায়ন’ নিয়ে ৩ কোটি টাকার ক্যাশ চেক দিয়ে গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনের বিষয়টি খতিয়ে দেখতে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার।
অতিরিক্ত সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদীকে তদন্তের দায়িত্ব দিয়ে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘তিন কোটির ক্যাশ চেক দিয়ে ডিসির পদায়ন’ শিরোনামে পত্রিকায় প্রকাশিত চেকের সত্যতা যাচাইয়ের জন্য এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হলো।
কমিটির কার্যপরিধিতে বলা হয়, ওই কমিটি চেকের সত্যতা যাচাই করে আগামী তিন দিনের মধ্যে সুস্পষ্ট মতামতসহ জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের কাছে প্রতিবেদন দাখিল করবেন।তদন্ত কমিটিকে সার্বিক সহায়তা দেবেন মন্ত্রণালয়ের উপসচিব (পরিকল্পনা-১ শাখা) মো. লিয়াকত আলী সেখ।
অন্যদিকে, সব কিছু ফাঁস হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন চেকদাতা ওই ব্যবসায়ী। বিষয়টি নিয়ে সরকারের একাধিক গোয়েন্দা সংস্থা তদন্ত করছে বলে দাবি করা হয় ওই সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর।