• ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সিএসইতে কমোডিটি ডেরিভেটিভস বিষয়ক তৃতীয় সার্টিফিকেট ট্রেনিং কোর্স সম্পন্ন

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ২৯, ২০২৫
সিএসইতে কমোডিটি ডেরিভেটিভস বিষয়ক তৃতীয় সার্টিফিকেট ট্রেনিং কোর্স সম্পন্ন

চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই)-র চট্টগ্রামস্থ প্রধান কার্যালয়ে গত ২৬ জুন, ২০২৫, তৃতীয়বারের মত দুইদিনব্যাপী কমোডিটি ডেরিভেটিভস বিষয়ক সার্টিফিকেট প্রশিক্ষন অনুষ্ঠানের সম্পন্ন হয়েছে। এতে সিএসই এবং ডিএসইর ট্রেক-এর সম্মানিত প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। সার্টিফিকেট প্রদানের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপন করেন সিএসইর সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত), জনাব মোহাম্মদ মেজবাহ উদ্দিন। এতে আরও উপস্থিত ছিলেন সিএসইর চিফ রেগুলেটরি অফিসার জনাব মোহাম্মদ মাহাদি হাসান, সিএফএ, জেনারেল ম্যানেজার এন্ড হেড অব বিজনেস প্রমোশন, জনাব মোহাম্মদ মনিরুল হক, ডিজিএম এন্ড হেড অফ লিস্টিং এন্ড কমপ্লায়েন্স, জনাব একেএম শাহরোজ আলম এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। মূল প্রশিক্ষণে কমোডিটি এক্সচেঞ্জ বিষয়ক রেগুলেটরি, বিজনেস এবং টেকনোলজি বিষয়ক উপস্থাপনা প্রদান করেন কনভেনার, কমোডটি এক্সচেঞ্জ প্রোজেক্ট, জনাব মোহাম্মদ মর্তুজা আলম এবং কমোডটি এক্সচেঞ্জ প্রোজেক্ট সদস্য জনাব মোঃ ফয়সাল হুদা, জনাব মোহাম্মাদ হাবিবুল্লাহ এবং জনাব নাহিদ আফরোজ। এমসিএক্স (মালটি কমোডিটি এক্সচেঞ্জ) ইন্ডিয়া-এর ভাইস প্রেসিডেন্ট এন্ড অব রিসার্চ, দেবজ্যোতি দে অনলাইন প্লাটফর্ম-এর মাধ্যমে প্রশিক্ষন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

সমাপনি বক্তব্যে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত), জনাব মোহাম্মদ মেজবাহ উদ্দিন বলেন, সিএসইর বাংলাদেশে প্রথম কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠার কাজ প্রায় শেষের দিকে। খুব শীঘ্রই মক ট্রেডিং প্রদান করা হবে এবং ট্রেক এর জন্য আবেদনের আহবান করা হবে। কমোডিটি এক্সচেঞ্জের স্ট্রাকচার এমনভাবে করা হয়েছে যেন, যারা ইকুইটি মার্কেট সম্পর্কে ভাল ধারণা রাখেন ও নিয়মিত ব্যবহার করেন তারা খুব সহজেই ব্যবহার করতে পারবেন। সিএসইর কমোডিটি এক্সচেঞ্জ চালুর জন্য প্রস্তুতকৃত সিস্টেমটি হলো ফুল ইন্টিগ্রেটেড সিস্টেম অর্থাৎ এতে সিসিপি ও অন্যান্য সকল সুবিধার সহজ সমাধান একসাথে রয়েছে। আমরা আমাদের কার্যক্রমের সাথে আপানদেরকেও প্রস্তুত করার কাজটিও করে যাচ্ছি ।ইতিমধ্যে দুটি সার্টিফিকেট কোর্স সম্পন্ন হয়েছে আজ তৃতীয়টি সম্পন্ন হলো এবং এই প্রশিক্ষন কার্যক্রম চলমান। আপনারা যারা এই প্রশিক্ষন কার্যক্রমে অংশগ্রহণ করেছেন আমরা আশা করবো তারা পরবর্তী ধাপগুলো সম্পন্ন করে এক্সচেঞ্জ স্থাপনের কার্যক্রমকে ত্বরান্বিত করবেন।

চিফ রেগুলেটরি অফিসার জনাব মোহাম্মদ মাহাদি হাসান, সিএফএ, বলেন, ব্যাকএন্ড সফটওয়্যার, ওএমএস এবং সিসিপি এর কাজ একসাথে চলছে। একই সাথে চলছে মার্কেট এবং মার্কেট সংশ্লিষ্ট সকলকে প্রস্তুত করার উদ্যোগ। মার্কেট প্রস্তুতির কাজটি এতই ব্যাপক যে, সিএসইর একার পক্ষে সম্ভব নয়। বিনিয়োগকারী পর্যন্ত পৌঁছাত গেলে আপানরাই হবেন মধ্যজন যারা প্রথম প্রশিক্ষণগ্রহণকারী হিসেবে পরবর্তী জনকে প্রশিক্ষণ দিবেন। তিনি প্রশিক্ষণার্থীদের এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্ণধারদের প্রশিক্ষণটির গুরুত্ব অনুধাবন করে অংশগ্রহণ করার জন্য বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন।

কনভেনার, কমোডটি এক্সচেঞ্জ প্রোজেক্ট, জনাব মোহাম্মদ মর্তুজা আলম বলেন, ইকোনমি এবং ফিনান্সিয়াল মার্কেটের প্রেক্ষাপটে কমোডিটি এক্সচেঞ্জ খুব গুরুত্বপূর্ণ। আমাদের মার্কেটে এখনও ইকুইটি ডেরিভেটিভ চালু হয়নি। সিএসইর সিস্টেমের স্ট্রাকচার এমনভাবে করা হয়েছে যে, ইকুইটি এবং কমোডিটি ডেরিভেটিভস উভয়ের জন্য প্রযোজ্য হবে। ইকুইটির ক্ষেত্রে ডিপোজিটরি সিস্টেম আছে কিন্তু কমোডিটির জন্য সিসিপির প্রয়োজন যার ব্যবস্থা এই সিস্টেমের মধ্যে সংযুক্ত করা হয়েছে। এই ট্রেনিং হলো আপনাদের শুরু, যত জানবেন তত শিখবেন এবং নিজেদেরকে প্রস্তুতি অব্যাহত রাখবেন।

জেনারেল ম্যানেজার এন্ড হেড অব বিজনেস প্রমোশন, জনাব মোহাম্মদ মনিরুল হক বলেন, এই ট্রেনিং-এর গুরুত্বপূর্ণ দিক হলো যে, এখন আমাদের কাছে কমোডিটি এক্সচেঞ্জ চালুর অনুমোদিত রেগুলেশন রয়েছে। মনে রাখবেন, ইকুইটি এবং ডেরিভেটিভ মার্কেটের বেশ সামঞ্জস্যতা আছে। ইকুইটি মার্কেটে ব্রোকার এবং ডিলার নাম প্রচলন রয়েছে যা এখানে কমোডিটি ডেরিভেটিভ ব্রোকার নামে পরিচিত হবে। মার্জিন নিয়ে পজিশন নেয়া এবং দিন শেষে সেটলমেন্ট করাই হবে এই নতুন মার্কেটের আকর্ষণ। আশা করছি এই বছরের শেষ দিকে আমরা নতুন এক্সচেঞ্জে লেনদেন শুরু করতে পারবো। আপানদেরকে আহবান করবো প্রশিক্ষণের বিষয়গুলো সম্পর্কে আরও প্রয়োজনীয় জ্ঞান অর্জন করবেন এবং নিজেকে সম্পূর্ণরূপে প্রস্তুত করবেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930