• ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

পণ্য ও ডেরিভেটিভস ট্রেডিং চালুর পূর্বে প্রশিক্ষণের ওপর জোর দিলেন সিএসই এমডি

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ২৭, ২০২৫
পণ্য ও ডেরিভেটিভস ট্রেডিং চালুর পূর্বে প্রশিক্ষণের ওপর জোর দিলেন সিএসই এমডি

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই) তার ধারাবাহিক প্রস্তুতির অংশ হিসেবে একটি দুই দিনের। ‘Train-the-Trainers’ প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করেছে। এই প্রশিক্ষণে অংশ নেন সদস্য ব্রোকারদের প্রতিনিধিরা, যারা ভবিষ্যতে বিনিয়োগকারী ও নিজেদের প্রতিষ্ঠানের কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান করবেন।।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সিএসই’র ব্যবস্থাপনা পরিচালক বলেন: “পণ্য ট্রেডিং চালুর পূর্বে আমাদের অনুমোদিত প্রতিনিধিদের সঠিক জ্ঞান ও প্রশিক্ষণ থাকা অত্যন্ত জরুরি। ইকুইটি বাজারের বিনিয়োগকারীদের পাশাপাশি পণ্য সংশ্লিষ্ট ভ্যালু চেইনের বিভিন্ন পর্যায়ের বিনিয়োগকারীদেরকেও প্রশিক্ষণ দিতে হবে যাতে তারা হেজিং, স্পেকুলেশন ও আরবিট্রাজিং বিষয়ে সচেতন হন ও বাজারে সক্রিয়ভাবে অংশ নিতে পারেন।”

তিনি আরও জানান, সিএসই ইতোমধ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (BSEC) কাছে। স্বর্ণ, রূপা এবং অপরিশোধিত পাম অয়েল (FCPO) পণ্য ট্রেডিং চালুর জন্য অনুমোদন চেয়ে আবেদন করেছে।

তিনি বলেন: “এই পণ্যগুলোর ট্রেডিং অনুমোদন পেলে বাংলাদেশের পুঁজিবাজারে এক বৈপ্লবিক পরিবর্তন। আসবে। এটি পুঁজিবাজারকে বহুমাত্রিক করবে, পণ্যের মূল্য নির্ধারণে স্বচ্ছতা বাড়াবে এবং পণ্যভিত্তিক ইকোসিস্টেমে দক্ষতা সৃষ্টি করবে। পাশাপাশি এটি অর্থনীতির বাস্তব খাতে বাজারের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করবে।”

তিনি আরও বলেন, এই ধরনের প্রশিক্ষণ কার্যক্রম নিয়মিত আয়োজনের মাধ্যমে একটি জ্ঞানসমৃদ্ধ, সচেতন বিনিয়োগকারী গোষ্ঠী তৈরি হবে। এর ফলে বিনিযোগকারীরা একই প্ল্যাটফর্মে ইকুইটি ও পণ্য-উভয় ট্রেডিংয়ে অংশগ্রহণ করতে পারবেন। সিএসই’র ট্রেডিং প্ল্যাটফর্ম ইতোমধ্যে ইকুইটি ডেরিভেটিভস ও ইনডেক্স ফিউচারস ট্রেডিং পরিচালনার সক্ষমতা অর্জন করেছে, এবং BSEC যখন এ সংক্রান্ত চূড়ান্ত বিধিমালা ও অনুমোদন প্রদান করবে, তখন তা কার্যকর করা হবে।

সিএসই ভবিষ্যতে সয়াবিন তেল, গম, চিনি সহ বিভিন্ন কৃষিপণ্য ও শিল্পপণ্য বাজারে তালিকাভুক্ত করার পরিকল্পনা করছে, যা ফিজিবিলিটি স্টাডি ও স্টেকহোল্ডারদের মতামতের ভিত্তিতে বাস্তবায়ন করা হবে।

সিএসই’র ব্যবস্থাপনা পরিচালক ব্রোকার প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান, তারা যেন নিজেদের উদ্যোগে এই ধরনের প্রশিক্ষণ নিয়মিত আয়োজন করেন, যাতে বাজারে আরও বেশি সচেতন বিনিয়োগকারী তৈরি হয় এবং কমোডিটি মার্কেটে সক্রিয় অংশগ্রহণ বাড়ে।

এই প্রশিক্ষণে অংশ নেন দেশের শীর্ষ ব্রোকারেজ প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিরা, যেমন:

সিটি ব্রোকারেজ লিমিটেড

লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড

ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড

বি রিচ লিমিটেড

আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড।

রয়্যাল ক্যাপিটাল লিমিটেড

ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড

আইল্যান্ড সিকিউরিটিজ লি

টি কে শেয়ারস এন্ড সিকিউরিটিজ লি

ওয়ান সিকিউরিটিজ লিমিটেড

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সিএসই’র সকল সিনিয়র ম্যানেজারগণ উপস্থিত ছিলেন, যা সিএসই’র। পেশাদারিত্ব, বাজার উন্নয়ন, বিনিয়োগকারী সুরক্ষা ও উদ্ভাবনী চিন্তার প্রতি প্রতিশ্রুতি প্রতিফলিত করে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930