• ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সাইফুল ইসলামের নেতৃত্বে ডিবিএর নতুন পর্ষদের আনুষ্ঠানিক যাত্রা শুরু

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ৩, ২০২৫
সাইফুল ইসলামের নেতৃত্বে ডিবিএর নতুন পর্ষদের আনুষ্ঠানিক যাত্রা শুরু

পুঁজিবাজারে স্টক ব্রোকারদের একমাত্র সংগঠন ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)–এর ১১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫ তারিখে রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন এইচ. চৌধুরী হলে সফলভাবে সম্পন্ন হয়েছে।

এজিএম-এ সম্প্রতি অনুষ্ঠিত ডিবিএ পরিচালনা পর্ষদ নির্বাচনে নির্বাচিত ১৫ জন সদস্য নতুন পর্ষদের দায়িত্ব গ্রহণ করার মধ্য দিয়ে পর্ষদের আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। উল্লেখ্য, নতুন পর্ষদ ২০২৬–২০২৭ মেয়াদে আগামী দুই বছর ডিবিএর নেতৃত্ব প্রদান করবে।

নবগঠিত পর্ষদে—দ্বিতীয় মেয়াদে পূনরায় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড-এর পরিচালক সাইফুল ইসলাম।

—সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন প্রাইম ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মনিরুজ্জামান, সিএফএ।

—ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ঢাকা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মো. নাফিজ-আল-তারিক।

পরিচালক পদে দায়িত্ব গ্রহণ করেন—
এম. রাফিউজ্জামান বোখারী, ব্যবস্থাপনা পরিচালক—এবি অ্যান্ড কোম্পানি লিমিটেড, ব্যারিস্টার মোহাম্মদ ইফতেখার জোনায়েদ, ব্যবস্থাপনা পরিচালক, এস সি এল সিকিউরিটিজ লিমিটেড, মো. নাদিম, ব্যবস্থাপনা পরিচালক, আর. এন. ট্রেডিং লিমিটেড, আহমেদ কবির মজুমদার, ব্যবস্থাপনা পরিচালক, আজম সিকিউরিটিজ লিমিটেড, আর. ওয়াই. শমসের, ব্যবস্থাপনা পরিচালক, নিউ এরা সিকিউরিটিজ লিমিটেড, আমিনুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা, ওয়ান সিকিউরিটিজ লিমিটেড, আলহাজ্বা নাহিদ আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক, জি এম এফ সিকিউরিটিজ লিমিটেড, নাঈম মো. কাইয়ুম, ব্যবস্থাপনা পরিচালক, কাইয়ুম সিকিউরিটিজ লিমিটেড, মোহাম্মদ ইব্রাহিম, ব্যবস্থাপনা পরিচালক, ভিশন ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, ডা. ওসমান গনি চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক, এক্সপো ট্রেডার্স লিমিটেড, খন্দকার শফিকুর রহিম, ব্যবস্থাপনা পরিচালক, ফিনিক্স সিকিউরিটিজ লিমিটেড এবং শরীফ আতাউর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, স্যার সিকিউরিটিজ লিমিটেড।

নতুন পর্ষদের দায়িত্ব গ্রহণ করে প্রেসিডেন্ট সাইফুল ইসলাম ডিবিএর সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং অতীতের মতো ভবিষ্যতেও ডিবিএর পাশে থেকে বাজার উন্নয়নে তাদের সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ জানান।

জনাব সাইফুল বাজার সংশ্লিষ্ট সকল অংশীজনদের নতুন পর্ষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে পুঁজিবাজারের উন্নয়নে সকলের সাথে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

July 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031