কোতোয়ালী থানার একটি চৌকস আভিযানিক টিম ৩০/০৪/২০২৬ইং তারিখ গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন মেরিনার্স রোড, এস আলম বাস ডিপোর বিপরীত পাশের রাস্তায় অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতি গ্রহণকালে ডাকাত দলের সদস্য ১। আব্দুল আজিজ (২৬), পিতা-শফি আলম (প্রঃ শফি সওদাগর), মাতা-মৃত সখিনা বেগম, সাং-রুস্তমনগর, কাঘদিয়া, রাজ্জাক আলী সেরাং বাড়ী/ওসমান আলী সিকদার বাড়ী, থানা-রাউজান, জেলা-চট্টগ্রাম, এ/পি-নন্দনকানন ২নং গলি, সেলিমের বিল্ডিং, থানা-কোতোয়ালী, জেলা-চট্টগ্রাম, ২। মোঃ আরিফ হোসেন (৩০), পিতা-মোঃ মোসলেম উদ্দিন, মাতা-মৃত আমেনা বেগম, সাং-ভাসমান, ফিরিঙ্গি বাজার ৩৩নং ওয়ার্ড, ব্রিজঘাট, থানা-কোতোয়ালী, জেলা-চট্টগ্রাম, ৩। মোঃ নয়ন মিয়া (২২), পিতা-মৃত বেনা মিয়া (প্রঃ টেনা মাঝি), মাতা-লাকবানু, সাং-আলীনগর, তারা মিয়ার বাড়ী, থানা-অষ্টগ্রাম, জেলা-কিশোরগঞ্জ, এ/পি-বগারবিল, ফুলকলি, মুন্নীর মায়ের ঘরের পাশে, থানা-বাকলিয়া, জেলা-চট্টগ্রাম, ৪। মোঃ সামির (২০), পিতা-মৃত মোঃ বেলায়ার হোসেন, মাতা-মুন্নী আক্তার, সাং-সত্তারহাট, তাতুয়া লেদুর বাড়ী, থানা-আনোয়ারা, জেলা-চট্টগ্রাম, এ/পি-ইস্পাহানি মোড় এলাকায় ভাসমান, থানা-কোতোয়ালী, জেলা-চট্টগ্রাম, ৫। মোঃ শহিদুল ইসলাম (প্রঃ শহিদ) (৪৫), পিতা-মৃত চাঁন মিয়া, মাতা-রাবেয়া বেগম, সাং-রামু, খলিল্লাহ ইসমাইলের বাড়ী, থানা-রামু, জেলা-কক্সবাজার, এ/পি-পাথরঘাটা, নজু মিয়া লেইন, আবু কালামের বাড়ী, সামছুর ভাড়াঘর, থানা-কোতোয়ালী, জেলা-চট্টগ্রাম, ৬। মোঃ শাহিন (২০), পিতা-আবু সুফিয়ান, মাতা-সালমা বেগম, সাং-দৌলতপুর, একপুলের পরে নয়াবাড়ী, ৫নং ওয়ার্ড, থানা-দাউদকান্দি, জেলা-কুমিল্লা, এ/পি-ইস্পাহানি মোড় এলাকায় ভাসমান, থানা-কোতোয়ালী, জেলা-চট্টগ্রাম, ৭। মোঃ ইয়াছিন হোসেন (২০), পিতা-মোঃ জসিম (প্রঃ লোকমান), মাতা-লিপি বেগম, সাং-তেলিগ্রাম, ১১নং বোর্ড অফিসের সামনে জালাল আহমেদের বাড়ী, থানা-রামগতি, জেলা-লক্ষ্মীপুর দেরকে গ্রেফতার করেন। তাদের হেফাজত হতে ডাকাতির কাজে ব্যবহৃত ০৭টি ছোরা উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামিরা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা বিভিন্ন সময়ে নগরীর ফলমন্ডি ও রিয়াজউদ্দিন বাজারে আগত ব্যবসায়ী এবং বিভিন্ন পথচারীদের জিম্মি করে ডাকাতি করে থাকে। এ সংক্রান্তে আসামিদের বিরুদ্ধে কোতোয়ালী থানার মামলা নং-৭৫, তারিখ-৩০/০৪/২০২৬ইং, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোডে মামলা রুজু করা হয়েছে। আসামীদেরকে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।