• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বেগমগঞ্জ মডেল থানা পুলিশ কর্তৃক ৩টি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গুলি, ৩টি ম্যাগাজিন ও রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলসহ ০১ (এক) জন গ্রেফতার

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ৮, ২০২৬
বেগমগঞ্জ মডেল থানা পুলিশ কর্তৃক ৩টি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গুলি, ৩টি ম্যাগাজিন ও রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলসহ ০১ (এক) জন গ্রেফতার

পুলিশ সুপার জনাব টি, এম, মোশাররফ হোসেন মহোদয়ের দিক নির্দেশনায় নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানা পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে ৩টি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গুলি, ৩টি ম্যাগাজিন এবং একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলসহ মো: রাহিম (২১) নামের এক অস্ত্রধারীকে গ্রেফতার করেছে।

ঘটনার বিবরণ:
আজ ০৮ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ সন্ধ্যা ১৮:২০ ঘটিকায় বেগমগঞ্জ মডেল থানাধীন বাংলা বাজার থেকে গোপালপুরগামী সড়কের গোপালপুর ব্রিজ সংলগ্ন পাকা রাস্তার উপর একটি বিশেষ পুলিশ চেকপোস্ট বসানো হয়। চেকপোস্টে তল্লাশি চলাকালীন একটি মোটরসাইকেলের আরোহীকে সন্দেহভাজন হিসেবে থামানো হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে ওই যুবকের কোমর থেকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় ৩টি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গুলি এবং ৩টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। একই সাথে তার ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

গ্রেফতারকৃত আসামির পরিচয়:
নাম: মো: রাহিম (২১)
পিতা: জসিম উদ্দিন
মাতা: জান্নাতুল ফেরদৌস
ঠিকানা: গ্রাম: বসন্তবাগ (ভূইয়া বাড়ি), ৮ নং ওয়ার্ড, গোপালপুর ইউপি, থানা: বেগমগঞ্জ, জেলা: নোয়াখালী।

বর্তমান অবস্থা ও আইনি পদক্ষেপ:
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া, ব্যাপক জিজ্ঞাসাবাদ ও অধিকতর তদন্ত অব্যাহত রয়েছে।