• ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

দেশে ডিজিটাল লেনদেন ও ‘Bangla QR’ বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংক গভর্নরের নেতৃত্বে স্টিয়ারিং কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ২৩, ২০২৬
দেশে ডিজিটাল লেনদেন ও ‘Bangla QR’ বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংক গভর্নরের নেতৃত্বে স্টিয়ারিং কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশের অর্থনীতিতে নগদ অর্থের (Cash) ব্যবহার হ্রাস, আর্থিক লেনদেনে শতভাগ স্বচ্ছতা আনয়ন এবং ডিজিটাল লেনদেনের আধুনিক সুবিধাসমূহ একদম প্রান্তিক পর্যায়ের গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে এক বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দেশব্যাপী ‘Bangla QR’-এর মাধ্যমে লেনদেন দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের নিমিত্তে বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নরের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছে।

গত ২২ জুন, ২০২৬ তারিখ বিকেল ৩.৩০ মিনিটে এই নবগঠিত স্টিয়ারিং কমিটির প্রথম গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

উক্ত বৈঠকে বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিগণ (যাঁরা স্টিয়ারিং কমিটির সম্মানিত সদস্য), দেশের শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংকসমূহ এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (MFS) এর ঊর্ধ্বতন প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নর মহোদয়। তিনি তাঁর বক্তব্যে দেশজুড়ে ‘Bangla QR’ জনপ্রিয় করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। একই সাথে, সরকারি বিভিন্ন মন্ত্রণালয়ের আওতাধীন বিবিধ ফি এবং চার্জসমূহ যেন ‘Bangla QR’-এর মাধ্যমে সরাসরি ও সহজ উপায়ে গ্রহণ করা যায়, সে ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর আন্তরিক সহযোগিতা কামনা করেন।

গভর্নরের এই দূরদর্শী ও সময়োপযোগী আহ্বানকে স্বাগত জানিয়ে বৈঠকে উপস্থিত বিভিন্ন মন্ত্রণালয়, ব্যাংক ও এমএফএস-এর প্রতিনিধিবৃন্দ বাংলাদেশে ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম গড়ে তুলতে এবং ‘Bangla QR’ এর সফল বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা প্রদানের সুদৃঢ় আশ্বাস ব্যক্ত করেন।

কমিটির সদস্যবৃন্দ আশাবাদ প্রকাশ করেন যে, ‘Bangla QR’ এর দেশব্যাপী বিস্তার দেশের ক্যাশলেস (Cashless) সোসাইটি গঠনের লক্ষ্যকে আরও ত্বরান্বিত করবে এবং সাধারণ মানুষের দৈনন্দিন লেনদেনকে করবে আরও নিরাপদ ও সহজ।

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930