• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

পানের দোকানের আড়ালে ইয়াবা বিক্রি, ডিবির অভিযানের মাদক সম্রাজ্ঞী লাকি আটক

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ৩০, ২০২৬
পানের দোকানের আড়ালে ইয়াবা বিক্রি, ডিবির অভিযানের মাদক সম্রাজ্ঞী লাকি আটক

মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) একটি সফল অভিযান পরিচালনা করে ইয়াবাসহ এক নারীকে আটক করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে ৩০ মে ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে আরপিএমপির কোতয়ালী থানাধীন ২১ নং ওয়ার্ডের কুড়িগ্রাম বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ডিবির একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। অভিযানে মোছা: লাকী বেগম (৪৮) নামীয় এক নারীকে আটক করা হয়। পরবর্তীতে তার হেফাজত তল্লাশি করে ১৭ (সতেরো) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে পানের দোকানের আড়ালে মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবদুল মাবুদ মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় মহানগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। মাদক নির্মূল, অপরাধ নিয়ন্ত্রণ, ওয়ারেন্ট তামিল, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, কিশোর গ্যাং দমন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনসহ জননিরাপত্তা নিশ্চিতকরণে আরপিএমপির সকল ইউনিট নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ নাগরিকদের সহযোগিতায় একটি মাদকমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ মহানগর গড়ে তুলতে বদ্ধপরিকর।