• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

শোক বার্তা: স্পিকার পত্নী দিলারা হাফিজের মৃত্যুতে ধর্মমন্ত্রীর শোক

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ২৮, ২০২৬
শোক বার্তা: স্পিকার পত্নী দিলারা হাফিজের মৃত্যুতে ধর্মমন্ত্রীর শোক

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম-এর পত্নী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

মন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মরহুমা দিলারা হাফিজ বিভিন্ন কলেজে অধ্যাপনার ছাড়াও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং ইডেন কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি শিক্ষার প্রসার ও উন্নয়নে বিশেষ ভূমিকা রেখে গেছেন।

মরহুমা দিলারা হাফিজ আজ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930