• ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

শারদীয় দুর্গোৎসব ২০২৬ উপলক্ষে বরিশাল জেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত!

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১৩, ২০২৬
শারদীয় দুর্গোৎসব ২০২৬ উপলক্ষে বরিশাল জেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত!

​শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও উৎসবমুখর পরিবেশ শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে বরিশাল জেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন বরিশাল রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব জুলফিকার আলী হায়দার মহোদয়।
​পরিদর্শনকালে তাঁর সাথে আরও উপস্থিত ছিলেন বরিশাল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এ জেড, এম মোস্তাফিজুর রহমান মহোদয়, উজিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব সৌমেন্দ্র কুমার বাইন এবং উজিরপুর, গৌরনদী ও আগৈলঝাড়া থানার সম্মানিত অফিসার ইনচার্জগণ।
​পরিদর্শনকালে উজিরপুর, গৌরনদী এবং আগৈলঝাড়া থানার বিভিন্ন পূজা মন্ডপে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ পূজা উদ্‌যাপন কমিটি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের জনসাধারণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
​সভায় সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের শারদীয় শুভেচ্ছা জানিয়ে বলা হয়—বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং উৎসব শেষ না হওয়া পর্যন্ত এই নিরাপত্তা বলয় অব্যাহত থাকবে।
​সকলের সহযোগিতায় উৎসবটি সুন্দর ও আনন্দমুখর হোক—এই প্রত্যাশায় জেলা পুলিশ সবসময় আপনাদের পাশে রয়েছে।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31