গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর মাঠ কার্যক্রম পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত
গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর মাঠ কার্যক্রম পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত
নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ১৯, ২০২৫
বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি)-এর ৭৮তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের মাঠ সমীক্ষা কার্যক্রমের অংশ হিসেবে ভোলার অন্যতম উন্নয়ন সংস্থা গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর মাঠ কার্যক্রম পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে জিজেইউএস-এর হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিপিএটিসি’র প্রশিক্ষণার্থী কর্মকর্তারা জিজেইউএস-এর বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সংগঠনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিজেইউএস-এর নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন, পরিচালক (মাইক্রোফিন্যান্স) মো. হুমায়ুন কবীর, পরিচালক (কর্মসূচি) অ্যাডভোকেট বীথি ইসলাম, পরিচালক (অর্থ ও হিসাব) মো. মোস্তফা কামাল, অতিরিক্ত পরিচালক (এইচআর অ্যান্ড অ্যাডমিন) মো. আজাদ হোসেন, সহকারী পরিচালক ডা. তরুণ কুমার পালসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা। তারা অতিথিদের স্বাগত জানান এবং প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।
ভিডিও ডকুমেন্টারি ও পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে জিজেইউএস-এর কার্যক্রম উপস্থাপন করেন উপপরিচালক কৃষিবিদ আনিসুল রহমান টিপু।
উল্লেখ্য, দেশের বিভিন্ন অঞ্চলে প্রশিক্ষণার্থীদের মাঠ পরিদর্শনের মাধ্যমে সরকারি সেবা কার্যক্রমের সঙ্গে বাস্তব অভিজ্ঞতা অর্জনই এ সমীক্ষা কার্যক্রমের মূল উদ্দেশ্য।