• ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে ভোলার লালমোহনে আড়াই কোটি টাকার অবৈধ জাল জব্দ

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ২০, ২০২৫
বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে ভোলার লালমোহনে আড়াই কোটি টাকার অবৈধ জাল জব্দ

বাংলাদেশ নৌবাহিনী দেশের সমুদ্র সম্পদ ও আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৯-০৭-২০২৫) ভোলার লালমোহন বাজার মসজিদ সংলগ্ন রোডের পাশে ৫টি অবৈধ জালের গুদামে অভিযান পরিচালনা করে বাংলাদেশ নৌবাহিনী। অভিযানে প্রায় ২ লক্ষ ২৭ হাজার ৮শ মিটার অবৈধ জাল জব্দ করা হয়, যার বাজার মূল্য প্রায় ২ কোটি ৫০ লক্ষ টাকা।

অভিযানকালে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা এবং লালমোহন থানার প্রতিনিধি উপস্থিত ছিলেন। পরবর্তীতে, জব্দকৃত জালসমূহ ভোলা সদর প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উল্লেখ্য, বাংলাদেশ নৌবাহিনী দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও অপরাধ দমনে ভবিষ্যতেও নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম চলমান থাকবে

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930