• ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বরিশালের বাবুগঞ্জে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সাথে এবি পার্টির ব‍্যারিষ্টার ফুয়াদের মতবিনিময়

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ৬, ২০২৫
বরিশালের বাবুগঞ্জে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সাথে এবি পার্টির ব‍্যারিষ্টার ফুয়াদের মতবিনিময়

আজ রবিবার বরিশাল জেলার বাবুগঞ্জের মাধবপাশা ইউনিয়নে খ্রিষ্টান সম্প্রদায়ের আয়োজনে মাধবপাশা ব্যাপ্টিস্ট মিশন চার্চে এক মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির সাধারণ সম্পাদক ও জাতীয় ত্রয়োদশ নির্বাচনে সংসদী আসন-৩ এর সংসদ সদস্য প্রার্থী ব‍্যারিষ্টার আসাদুজ্জামান ফুয়াদ। এসময় তিনি খ্রিষ্টান ধর্মাবলম্বীদের জন‍্য ১৮৬৫ সালে স্থাপিত ব্যাপ্টিস্ট মিশন চার্চ ও প্রি-স্কুল পরিদর্শন করেন। জরাজীর্ণ মাধবপাশা ব্যাপ্টিস্ট চার্চ প্রি-স্কুলে নগদ আর্থিক সহযোগিতা করেন এবং অবহেলিত স্কুল, চার্চ ও সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে ব‍্যারিষ্টার ফুয়াদ বলেন, হিন্দু- বৌদ্ধ, মুসলিম- খ্রিস্টান সকলে তাদের ধর্মীয় ও রাজনৈতিক পরিচয়ের উর্ধ্বে বাংলাদেশী। বিভিন্ন রঙ্গের ভিন্ন ভিন্ন ফুল যেমন একটা বাগানের সৌন্দর্য তেমনি বিভিন্ন জাতি, বর্ণ ধর্মের মানুষের সম্প্রীতি সহাবস্থান এই বাংলাদেশের সৌন্দর্য।

এসময় সাথে ছিলেন বরিশাল জেলা ও মহানগরের সদস্য সচিব জি এম রাব্বী, যুগ্ন আহবায়ক সুজন তালুকদার , যুগ্ম-সদস্য সচিব রায়হান উদ্দিন, কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ, নাঈম ভূঁইয়া, সোহরাব হোসেন, আজম খান, হাইদার ভূঁইয়া সহ স্থানীয় জনগণ ।

July 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031