গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আজ মঙ্গলবার এক দিনের রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে রংপুর সফর করেন। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও পূজামণ্ডপ পরিদর্শনের কর্মসূচির অংশ হিসেবে তিনি রংপুর নগরীর রাধা গোবিন্দ মন্দির (ধর্মসভা) ও কালীবাড়ি মন্দিরের দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেন।
মাননীয় প্রধানমন্ত্রীর এ সফর উপলক্ষে
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ( ডিআইজি) জনাব মু: মাহবুবুর রশীদ, পিপিএম-সেবা মহোদয় রংপুরে উপস্থিত থেকে সফরসংশ্লিষ্ট সার্বিক নিরাপত্তাব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকি করেন। প্রধানমন্ত্রীর পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা, যানবাহন চলাচল এবং জনসমাগম ব্যবস্থাপনায় গৃহীত পদক্ষেপগুলো গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হয়।
মাননীয় প্রধানমন্ত্রীর রংপুর সফর নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে রংপুর মেট্রো পলিটন পুলিশের সার্বিক নিরাপত্তামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।