অদ্য ০৫ জুলাই ২০২৬ তারিখে জনাব মোঃ মামুন খন্দকার বরিশাল জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
এ সময় বিদায়ী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ খায়রুল আলম সুমন মহোদয় আনুষ্ঠানিক দায়িত্বভার হস্তান্তর প্রক্রিয়ার মাধ্যমে নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মামুন খন্দকার মহোদয়ের নিকট দায়িত্বভার অর্পণ করেন।