• ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

আমরা হিন্দু মুসলিম ভাই ভাই আমাদের মাঝে কোন বিরোধ নেই-এ্যাড: মোঃ শাহাদাৎ হোসেন

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২৪, ২০২৫
আমরা হিন্দু মুসলিম ভাই ভাই আমাদের মাঝে কোন বিরোধ নেই-এ্যাড: মোঃ শাহাদাৎ হোসেন

হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড: মোঃ শাহাদাৎ হোসেন এর সাথে ঝালকাঠি পৌর এলাকার ১২ টি মন্দিরের পুজো উদযাপন কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার,সেপ্টেম্বর ২৪, ২০২৫, রাতে, শহরের বার্গার ক্লাবে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক অসিম কুমার সাহা সাধারণ সম্পাদক সাংবাদিক আলোক শাহা সহ পৌর এলাকার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

এছাড়া উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সভাপতি এ্যাডভোকেট নাসিমুল হাসান, জেলা বিএনপির সদস্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত এ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন।

মতবিনিময় সভায় জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট শাহাদাৎ হোসেন বলেন আমাদের নেতা তারেক রহমান ঝালকাঠি জেলায় সমস্ত পূজা মন্ডপের যাতে শান্তিপূর্ণভাবে হিন্দু সম্প্রদায় শারদীয় দুর্গোৎসব উদযাপন করতে পারে সে দিকে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে বলেছেন। কোন কুচক্রী মহল দুর্গাপূজা উপলক্ষে ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। আমরা হিন্দু মুসলিম ভাই ভাই আমাদের মাঝে কোন বিরোধ নেই।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930