মঙ্গলবার থেকে করিমগঞ্জ সীমান্ত দিয়ে কয়লা পাথর বাংলাদেশেব স্থল পথের সঙ্গে জল পথা চালু করার দাবি
মঙ্গলবার থেকে করিমগঞ্জ সীমান্ত দিয়ে কয়লা পাথর বাংলাদেশেব স্থল পথের সঙ্গে জল পথা চালু করার দাবি
নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ১৫, ২০২৪
অরূপ রায়-করিমগঞ্জ (ভারত)
পশ্চিমবঙ্গ সীমান্ত থেকে ডিম আলুর আমদানির পর এবার করিমগঞ্জ ও মেঘালয় সীমান্ত দিয়ে কয়লা,পাথরের সঙ্গে পণ্য সামগ্রী আমদানি রফতানি শুরুর জন্য দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে বিশেষ সভা অনুষ্ঠিত হয় সিলেটে । সিলেট কয়লা আমদানি কারক গ্রুপের সভাপতি চন্দন সাহা, সাধারণ সম্পাদক আতিক হোসেন,, কোষাধ্যক্ষ, জয়ন্ত চক্রবর্তী,সুহেল আহমেদ, জুয়েল আহমেদ, তাজ উদ্দিন।, ইন্দ্র- বাংলা চেম্বার অব কমার্সের নর্থ ইস্ট সম্পাদক অমরেশ রায়,সহ সিলেট চেম্বার অব কমার্সের পদাধিকারীরা উপস্থিত থাকেন।
আলোচনায় সুতারকান্দি দিয়ে আগের মত কয়লা,পাথর,ও অনান্য খাদ্য ও পণ্য সামগ্রী আমদানি করা সহ আধিকারিক পর্যায়ের বিস্তার আলোচনা হয় এবং ইতিবাচক সাড়া জাগে। দুই দেশের সাংগঠনিক পর্যায়ে আলোচনা শেষে সিলেটে ভারতীয় দূতাবাসের সি কানন,( দ্বিতীয় সচিব) এবং কে. মুস্তাফিস, সেকেন্ড সেক্রেটারি ট্রেড অ্যান্ড কমার্স, সিলেট ভারতীয় দূতাবাস, । আধিকারিক পর্যায়ের বিস্তার আলোচনা হয়। আলোচনায় বলা হয় অবিলম্বে ভারতের অসম রাজ্যের করিমগঞ্জ জেলার স্থল ও জল সীমান্ত দিয়ে কয়লা পাথরের সঙ্গে পণ্য সামগ্রী আমদানির জন্য বর্তমান বাংলাদেশ সরকার যাতে ভারত সরকারের সঙ্গে ইতি বাচক আলোচনা করেন। অনুরূপ ভাবে সোমবার মেঘালয়ের ডাউকি সীমান্ত্রের আধিকারিক ও ব্যবসায়ীদের সভা অনুষ্ঠিত হবে ।এ প্রসঙ্গে ইন্দ্র বাংলা চেম্বার অব কমার্সের নর্থ ইস্ট সম্পাদক অমরেশ রায় বলেন বাংলাদেশের সিলেটের আলোচনা সফল হয়েছে সোমবার মেঘালয়ের ডাউকি সীমান্তের সমস্যা সমাধান হবে । তিনি বলেন সব টিক টাক থাকলে আগামী মঙ্গলবার থেকে ভারত বাংলার ব্যবসা বাণিজ্য আগের মত ফিরে আসবে।