• ৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ৩, ২০২৬
বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ মঙ্গলবার (০৩ নভেম্বর ২০২৬) দুপুরে প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি তাঁকে স্বাগত জানান।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তাঁর সাম্প্রতিক জাপান সফরের বিভিন্ন বিষয় রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ সময় তাঁরা দেশের সার্বিক পরিস্থিতি ও জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

উল্লেখ্য, গত ২৬ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির (Sanae Takaichi) আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে জাপান যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর সফলভাবে সম্পন্ন করে তিনি শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) দেশে ফেরেন।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930